Tuesday, April 24, 2012

ভারী পানি ( Heavy Water ) D2O সমাচার ।


দুই পরমানু ভারী হাইড্রজেন ও এক পরমানু অক্সিজেন মিলে তৈরি হয় Heavy Water বা ভারী পানি । এই ভারী হাইড্রোজেন মূলত হাইড্রোজেন এর একটি আইসোটোপ যাতে একটি নিউট্রন বেশি থাকে । আর তাই এটি সাধারণ পানি অপেক্ষা ভারী হয় । ভারী পানি সাধারণ পানি অপেক্ষা শতকরা ১১ ভাগ বেশি ঘন ।  সাধারণ পানিতে  প্রতি টনে প্রায় ১৫০ গ্রাম ভারী পানি থাকে । এর গলনাঙ্ক ৩.৮ ডিগ্রী সেলসিয়াস এবং স্ফটনাংক ১০১.৪ ডিগ্রী সেলসিয়াস । 

ভারী পানির ব্যাবহার :

১। ভারী পানি আনবিক চুল্লিতে দ্রতগামী নিওট্রন এর গতি মন্থর করতে ব্যবহৃত হয় ।

২। ডিউটরিয়াম উৎপাদনে ব্যবহৃত হয় ।

৩। পারমানবিক শক্তি উৎপাদনে ব্যবহৃত হয় ।

এছাড়াও Semi-heavy Water নামে আর ও এক প্রকার পানি আছে যা একটি হাইড্রোজেন , একটি ডিওটরিয়াম ও অক্সিজেন পরমানু সমন্বয়ে গঠিত ।

Monday, April 23, 2012

মশা নিবারণে গাছ

সাইট্রনেলা

 মশার যন্ত্রণায় অতিষ্ঠ যারা তাদের জন্য আজ এক আজব গাছের কথা বলবো যা মশা তাড়াতে পারে । গাছটির নাম সাইট্রনেলা (Pelargonium graveolens Citrosa) । এটি একটি বহুবর্ষজীবী উদ্ভিদ যা আপনি খুব সহজেই বারান্দায় কিংবা বাসার সামনে লাগাতে পারেন । এই গাছটি দারুণ গন্ধ ছড়ায় এবং জন্মাতে কম পানি ও সারের প্রয়োজন হয় । গাছটি খরা প্রতিরোধী ও বটে । আমেরিকার বিজ্ঞানীরা এটি আবিষ্কার করেছেন । এ ধরনের মাত্র ৬-৭ টি গাছ  এক একর জায়গাকে মশা মুক্ত রাখতে পারে।





Text Widget

Search This Blog